1. dailyrodrodipto@gmail.com : রৌদ্রদীপ্ত : রৌদ্রদীপ্ত
  2. info@www.newsbddailyrodrodipto.online : রৌদ্রদীপ্ত :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন

ভাতের জন্য লড়াই

  • প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ২১১ বার পড়া হয়েছে

“ভাতের জন্য লড়াই”
অরবিন্দ সরকার
বহরমপুর মুর্শিদাবাদ।

লড়াই হোক ভাতের, খাদ্যের অভাব,
মসজিদ মন্দিরের,ঘরে উপাসনা,
প্রসাদ কনিকা মাত্র,দক্ষিনায় কেনা,
মহাভারত কোরান,ধর্মগ্রন্থ ছাপ।

মানুষ কুকুরে যুদ্ধ,ভাগাড়ের মাঝে,
পেটের জ্বালা কঠিন,খোঁজে হয়রানি,
সাম্প্রদায়িক দাঙ্গায়, মৃত্যু হানাহানি,
জাতের নামে বজ্জাতি,উস্কানি কি সাজে?

ভাত দেবার ভাতার, নেই একজন,
কল কারখানা হোক, আন্দোলন জারি,
মিছিলে শ্লোগানে বার্তা,নাশ মহামারী,
বাসা,শিক্ষা, চিকিৎসার, বড়ো প্রয়োজন।

প্রশাসন অনুদানে,ভাঙে মেরুদন্ড,
স্বৈরাচারীর সংসার, হোক লণ্ডভণ্ড।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট