প্রিন্ট এর তারিখঃ জুন ৩, ২০২৬, ৮:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১, ২০২৬, ৪:৪৫ অপরাহ্ণ
ওহে মহাকাল / নাসরিন ইসলাম
কেই-বা কেঁড়ে নিলো
আত্মার সবটুক!
আহা ক্লেশ, আহা দুখ
বিষন্নতায় মৃয়মান ,
যাহা চাই তাহা-ই যেনো
ধূ-ধূ মরু উদ্যান।
যদি কেউ নিতে চায়
আত্মসম্মান বোধ,
'কুন শব্দ'র মহত্ত্বে গড়ে
ওঠে প্রতিরোধ।
সরলতায় তিঁনি দেন
সমৃদ্ধ মর্যাদা মান,
মনুষ্য সত্তা-স্বকীয়তা
অহম'র তোড়ে প্রাণ।
আয় সুখ আয় দুখ
আত্মায় মিশে যাই,
মহাকাল'র বিরহে
পরপারে শুধু ধাই।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত