প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৯, ২০২৬, ১:১২ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৮, ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ণ
দু’দশক পর/ নাসরিন ইসলাম
বায়ান্নার একুশে সকাল হতেই
স্লোগানে স্লোগানে মুখরিত হলো
বীর বাঙ্গালীর মাতৃভাষা বাংলা,
পাক হানাদারদের সশস্ত্রবাহিনী
পারে নি সামলাতে কৃষক কুলি-মজুর
কামার-কুমার মুনি ঋষি আমলা!
ভাষার জন্য দুর্দমনীয় প্রতিবাদে
ফেটে পড়ছিলো বাংলার রাজপথ,
সালাম রফিক জব্বার বরকত'র
তরতাজা রক্তে পলকেই ভেসেছিলো
অলি-গলি প্রান্তর বাংলার জনপদ।
আকাশ-বাতাস কম্পন তুললো
শোঁকে ধুকে মরছিলো প্রিয়জন!
পুত্রহারা মায়ের গগন বিদারী আর্তিতে
ছুয়েছিলো পাহাড় অরন্য আমাজন।
তবুও টলেনি, করতে পারেনি দমন
গর্জে ওঠে বীর-বাঙ্গালীর দল,
প্রাণের ভাষা কে দলিত-মথিত করবে?
সেই আশায় গুড়েবালি করো যতই ছল!
ফুঁসে ওঠে গগন-জমিন সাগর অতল
জেগে উঠলো বিবেক মৃত বিসুভিয়াস,
দাউদাউ দাবানল লেলিহান শিখায়
লক্ষ লাশের বিনিময়ে অর্জিত ভুখন্ড
মিটলো দু'দশকে মাতৃভাষার পিয়াস।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত