প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২২, ২০২৬, ১২:২১ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২১, ২০২৬, ১২:৩৫ অপরাহ্ণ
বুভুক্ষ এ মন/ নাসরিন ইসলাম
মন-প্রাণ আত্মা জুড়ে বসতির
থাকে যে টান-সম্মান,
ঐ আগলে রাখা মমত্ব'র ঘোরে
যায় কেটে সারাদিনমান।
খাই-দাই পড়ি-লিখি নিদ্রা যাই
গগন বিদারী আর্তিতে
তোমা ছিঁটেফোঁটা দর্শণে ধাই।
অষ্টপ্রহর আহা শত মুখ দেখি
নিরন্তর খুঁজে আঁখি,
পরাণের সাকী থাকে দেখা বাকী ।
সদা চারিদিকে ধন-রত্ন ইশারা
মোহময় হাতছানি,
তপস্যায় যেজন শুধু তাকে চিনি।
প্রশান্ত নাকি আটলান্টার ওপারে
থাকে সেই আরাধ্য জন,
তাকে ঘিরে বহমান বুভুক্ষু এ মন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত