কষ্ট করে রাখছি রোজা
ধনী গরিব সবে
বলো কথা সবে
ইফতার যদি হালাল না হয়
রোজা কি ভাই হবে?
সাঁঝের বেলা তোমার দ্বারে
ইফতার পাবার আশে
গরিব যখন আসে
সাধ্যমত ইফতার দিয়ে
দাঁড়াও কি তার পাশে?
কিংবা ধরো পথেঘাটে
হাতটা যখন বাড়ায়
অফিস যাবার তাড়ায়
তাদের কষ্টে তোমার বুকটা
একটুও কি নাড়ায়?
বলো সবে উপোস থাকলেই
হয়ে যায় কী রোজা
নয় তো এতো সোজা
রোজা হলো মনেপ্রাণে
পরের ক্ষুধা বুঝা।
রোজা রেখে পেতে হলে
সঠিক পথের দিশে
হারাম পা'য়ে পিষে
ধনী গরিব নাই ভেদাভেদ
থাকতে হবে মিশে।