ভুবন
স্বর্ণা তালুকদার
যেখানে আলো, আকাশ নীল,
ভুবন হাসিখুশি মিল।
জীবন গতিময়, জীবন বৈচিত্র্যময়,
জীবন সেখানে ছন্দময়।
সময় চলুক, সূর্য করে খেলা,
রাতের আকাশে তারার মেলা।
সুখ স্বপ্নের বিনিময়ে হাজার
ছবি আঁকে,
মন হারায় নদীর বাঁকে।
জীবন সুন্দর, হোক না ধূসর আকাশ,
কখনো মায়াবী আবরণ।
আঁধারে যদি আলো জ্বলে,
কখনো প্রিয়জন এলে মন গলে।
কখনো হিমশীতল শিহরণ,
সুন্দর কখনো পরিবর্তন।
কখনো বাদল পাতায় শিশির ছোঁয়া,
কখনো ভুবন রঙ ফিকে হওয়া।
কখনো শত ভাবনা,
সংগ্রামী হয়ে যাওয়া।