কত কষ্টে এনেছো বিজয়,
হয়েছে স্বদেশ স্বাধীন মধুময়।
ভুলেনি করুণ সেই বেদনা,
এখনো হৃদয়ে দেয় যাতনা।
দেখেছে তাদের যত বর্বরতা,
দেখেছে পাকিস্তানিদের নিষ্ঠুরতা।
স্বাধীনতা খুঁজেছে কত সাধনায়,
কতটা ছিলাম তোমার প্রতীক্ষায়।
বিজয় যেন নতুন পাতা সমারোহ,
খুশি ভেসে বেড়ায় বাংলা বর্ণমালায়।
দীর্ঘতম সময়ের স্রোতধারায়
বীর মুক্তিযোদ্ধারা রয়েছে প্রীতিতে।
এক সাগর রক্তের বিনিময়ে স্বাধীনতা,
মানবতার আর কষ্টের পরাধীনতা।
বহু কষ্টের বিনিময়ে অর্জিত
পবিত্র বাংলার রক্তের ভূমি।
লাখ শহীদের স্মৃতির স্মরণিকা,
প্রতিবাদী নির্মম দিনের সমীক্ষা।
শিশুর কান্না, মায়ের বেদনা তুমি,
হাজারো হৃদয়-বিদারক ছবি।