প্রিন্ট এর তারিখঃ মার্চ ৩০, ২০২৬, ৫:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৩০, ২০২৬, ৭:৪৫ পূর্বাহ্ণ
জীবনের শেষ বেলায়
জীবনের শেষ বেলায় / আমির হোসেন
ভালবাসার অষ্টপ্রহরে শুধুই -
জোনাকি পোকা
জীবনের প্রহরগুলো তো এখন
প্রায় শেষের খাতা,
মাঝে মাঝে শুধু আলো আঁধারের
আলেয়ার খেলা
বালু যেমন করে!
যেমন করে চিকিমিকি
প্রায় তেমন!
লাভ নেই তাতে, শুধু -
গোলক ধাঁধা।
বেদনার বিষম প্রহারে আজ
জ্বলতে জ্বলতে প্রায় নিঃশেষ,
জ্বলন্ত ভগ্নহৃদয়!
জানি যে আদৌ হবে না কখনো
আলোক বর্ষের রৌদ্রদীপ্ত
আলোক ঘনঘটা
শুধু একটাই অবলম্বন এই
অবলা হতভাগার-
কিছু আশা,আশার আশা!
পূরণ না হলেও কমবে না তা
ভবিষ্যতে এক চিলতে,
মরতে বসেছে যে সকল
স্বপ্নীল কামনা
উপরের দাতা ভাগ্যের নিয়ন্ত্রণ কর্তা
যদি কখনো সামনে যেতে গিয়ে
আবার ভেবে -
একটু তাকায় পিছনে মোর দিকে
তাহলে যে হবো ধন্য আমি
ফলবে ফসল গোলা ভরা রাশি
তা যে জানি!!!
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত