
২০১৮ (রাশিয়া) ও ২০২২ (কাতার)-এর পর ২০২৬ (যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা) সালের বিশ্বকাপেও খেলা হচ্ছে না ইতালির। মঙ্গলবার (৩১ মার্চ) ইউরোপ অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের প্লে অফ ফাইনালে বসনিয়া ও হার্জেগোভিনার কাছে টাইব্রেকারে হেরে স্বপ্ন ভঙ্গ হলো চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের।
নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ১-১ সমতা থাকায় ম্যাচ গড়ায় পেনাল্টিতে। যেখানে ইতালিকে ৪-১ গোলে হারিয়ে মূল পর্বে জায়গা করে নিয়েছে বসনিয়া। ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়ার পর আর বিশ্বকাপে ফিরতে পারেনি চারবারের এই বিশ্বচ্যাম্পিয়নরা।নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ১-১ সমতা থাকায় ম্যাচ গড়ায় পেনাল্টিতে। যেখানে ইতালিকে ৪-১ গোলে হারিয়ে মূল পর্বে জায়গা করে নিয়েছে বসনিয়া। ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়ার পর আর বিশ্বকাপে ফিরতে পারেনি চারবারের এই বিশ্বচ্যাম্পিয়নরা।