চলে যাচ্ছি বহুদূর, চেনা শহর ছেড়ে
অচিন শহরে গড়বো কুঁড়ে ঘর, নিজের মতো করে।
কুঁড়ে ঘরের ছিদ্র দিয়ে সূর্য মামা হাসবে,
চাঁদ মামা না হয় আমার পাশে একটু খানি বসবে।
বৃষ্টির সাথে গাইবো গান, মধুর সুরে সুরে,
যন্ত্রণা নামক বস্তুটা কে না হয় আজ যাবো ভুলে।
স্বপ্নের ভেলা ভাসাবো আমি তালপাতার পুকুরে,
ঝিকিমিকি রৌদ্রে বসবো আমি শীতের দুপুরে।
জয়ো জয়ো জয়ধ্বনি, আপন মজলিশে তাই শুনি,
অর্থের টানে হয়তো তুমি ধনী, তুমি যেন জ্ঞানী গুণী।
ছেড়ে যাও তুমি রক্তের বাঁধনখানি,
গামা চাপা খায় অশ্রুর স্বরচিত অনেক কাহিনী।