প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৬, ২০২৬, ১:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৬, ২০২৬, ৩:৫৩ অপরাহ্ণ
হোন্ডার বদলে ঘোড়া / শহিদুল ইসলাম সরকার
নেবো না আর হোন্ডা গাড়ি
দিলেও কেউ মাগনায়,
তার বদলে ঘোড়া কিনবো
মিলে মামা ভাগনায়।
সম্পূর্ণ টাকা মামায় দিবে
তবুও ভাগিনা ঘোড়া নিবে
ঘোড়া কিনলে পড়ব না আর
তেল কেনার ঝামলায়,
কালই যাবো বারুনী মেলায়
মামা এবং ভাগনায়।
টাকা দিলেও মিলছে না তেল
পড়ছি ভীষণ ভাবনায়,
হোন্ডার বদলে কিনব ঘোড়া
তাইতো মোরা দুজনায়।
মামা ভাগনা ঘোড়ায় চড়ে
বেড়াব দুজন মজা করে।
সারাদেশেই তেলের হাহাকার
আছি ভীষণ যন্ত্রণায়,
এ সমস্যা যে কদ্দিন থাকবে
জানে শুধুই আল্লায়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত