প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৭, ২০২৬, ১১:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৭, ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ণ
কবিতাঃ বিলের ধারে যায় খোকা / মোঃ জাবেদুল ইসলাম
বিলের ধারে যায় খোকা / মোঃ জাবেদুল ইসলাম
বিলের ধারে যায় খোকা,
ধরবে কত মাছ।
ছিপ বর্শি সুতা খোকা,
করছে গোছ গাছ।
খোকার মনে খুশির ঝর্ণা,
বইছে যেন আজ।
বিলে মাছ ধরবে তাই,
সাড়ছে যত কাজ।
ময়দা জুস মেখে খোকা,
বর্শির কলে ঝুড়ে।
লম্বা সুতা টেনে খোকা,
বিলে দিলো ছুঁড়ে।
টেঙরা পুটি মেনর সুখে,
খাচ্ছে লুটেপুটে।
অবশেষ বর্শির কল,
গলায় গিয়ে ফুটে।
রুই কাতলা মাগুর শৈল,
ধরলো কতো মাছ।
চোখে মুখে খুশি জোয়ার,
ফিরলো বাড়ি সাঁজ।
বিলের ধারে যায় খোকা,
মাছ ধরতে রোজ।
মা জননী মিছামিছি তবে,
করে খোকার খোঁজ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত