বছর থেকে দুটি মাসের শেষ এবং শুরু,
বছরের মালা বদল হয় নতুন স্বপ্নে;
প্রচার ঘটে নতুন প্রভাত'র বছর,
নির্দিষ্ট সময়ের সম্পাতি ঘটলে।
নতুনত্বের পরিবর্তন ঘটে ক্যালেন্ডারের পাতায়,
বাকি সব'ই আবেগের মাঝে স্থির।
ঋতু, মাস, সপ্তাহ, দিন এবং সময়,
তারা নির্দিষ্ট জায়গাতে'ই....;
তবে, চলমান জীবনের নতুনত্ব প্রতি মুহুর্তে।
বছর ঘুরে বছর আসে আসে নতুন সন,
সময়েই পরিবর্তন সময়ের মাঝে রাতের পরে দিন;
ঘড়ির গন্তব্য গন্ডিতে সীমাবদ্ধ ২৪শে দিন শেষ।
বছর ঘোরে সময়ের মাঝে,
আর.... সমাজের মাঝে !
জীবন মানচিত্রে সময়, বিচিত্র দাবাড়ু।