রাশেদ কবীর: উদীয়মান ফুটবলারদের প্রতিভার বিকাশে এবং দেশের ফুটবলে নতুন মুখ তুলে আনার লক্ষ্যে পাইওনিয়ার লিগের ট্রায়াল শুরু করতে যাচ্ছে আব্দুর রহমান ফুটবল একাডেমি। "ফুটবল তারকা চাই! স্বপ্ন এবার বাস্তবে!"—এই স্লোগানকে সামনে রেখে আগামী ২৫ শে এপ্রিল এই ট্রায়াল অনুষ্ঠিত হবে।
একাডেমি কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ফুটবলার হওয়ার স্বপ্ন নিয়ে যারা এগিয়ে যেতে চায়, তাদের জন্য এটি একটি বড় সুযোগ। ট্রায়াল সম্পর্কিত বিস্তারিত তথ্য নিচে দেওয়া হলো:
তারিখ: ২৫ শে এপ্রিল (শনিবার), ২০২৬।
সময়: বিকেল ৩:০০ টা।
স্থান: পল্টন আউটার স্টেডিয়াম মাঠ (ন্যাশনাল স্টেডিয়াম সংলগ্ন), গুলিস্তান, ঢাকা।
অংশগ্রহণের শর্তাবলী: ১. আগ্রহী খেলোয়াড়দের বয়স অবশ্যই ১৬ বছরের নিচে হতে হবে। ২. ট্রায়ালে অংশগ্রহণের সময় অনলাইনকৃত ডিজিটাল জন্ম নিবন্ধন সনদ সাথে আনতে হবে।
একাডেমি কর্তৃপক্ষ আশা করছে, এই ট্রায়ালের মাধ্যমে একঝাঁক প্রতিভাবান তরুণ ফুটবলার উঠে আসবে যারা ভবিষ্যতে জাতীয় পর্যায়ে অবদান রাখবে।
ট্রায়াল সংক্রান্ত যেকোনো প্রয়োজনে বা নিবন্ধনের জন্য সরাসরি যোগাযোগ করা যাবে এই নম্বরগুলোতে:
01645365886
01710891404।