"পরিবর্তনের হাওয়া"
অরবিন্দ সরকার
বহরমপুর,মুর্শিদাবাদ।
চোরকে কখনো নয় ভোটে সমর্থন
জেতাতে মরিয়া চেষ্টা করে প্রশাসন,
ভোটে সন্ত্রাস কায়েম নাম উন্নয়ন
এক শ্রেণীর মানুষ লুটে গুপ্তধন।
হুমকি জোর জুলুম নারী নির্যাতন
ভয়ের বাতাবরণে জনসাধারণ,
স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা শোষণ,
বিচার কেঁদে বেড়ায় রায় ঠনঠন।
ভাতা খয়রাতি সহ নানা অনুদান
মানুষ ভোলানো পন্থা জানে সর্বজন,
কাজের খোঁজে মানুষ পরিযায়ী হন,
খালি পেট চেয়ে থাকে,চাতক নয়ন।
শেষ কথা মানুষের সত্য চিরন্তন,
পালা বদল হাওয়া আশা শুভক্ষণ।