ফিরে দেখা (কবিগুরুর প্রতি শ্রদ্ধাঞ্জলি)
সমীরণ বড়ুয়া
জোড়াসাঁকোর ঠাকুরদের নামজাদা এক ছেলে,
ভাবতো কেবল দেখতো আরো ডাগর দু'চোখ মেলে।
বীর পুরুষ ও কাবুলিওয়ালা, কাব্য,গল্প লিখে
জাগিয়ে তুলে এই ভুবনের মানুষ চারি -দিকে।
ভানু সিংহের "সোনার তরী" উপন্যাস ও "গোরা"
রাঙা ধুলোয় চলছে পথে টগবগিয়ে ঘোড়া।
" চতুরঙ্গ" এ "মুক্তধারা"য় পোষাক পড়ে "রাজা"
"লিপিকা"ওই "ক্ষান্ত বুড়ি"র, হয়নি আজো সাজা।
ভালোয় আছে "ডাকঘর" আজো, "বিশ্ব -ভারতী",
লেখাপড়ার ফাঁক যে পেলে করবো আরতি।
বৈশাখেরই খড়তাপে , বাদল গেছে টুটি,
পাঠে আমার মন বসে না ঘরে কাটায় " ছুটি"।
সোনার বাংলা, "বিচিত্রিতা," শান্তি - নিকেতনে
স্মৃতির পাতায়, কাব্য গাঁথায় রেখেছি এই মনে।
বদন জুড়ে দীঘল দাড়ি মাথায় সাদা চুল,
জন্ম দিনে দেবো তোমায় টুক -টুকে লাল ফুল।
বিশ্ব জুড়ে প্রতাপ আজো তোমার গীতাঞ্জলী,
নোবেল জয়ী কবিকে আজ জানাই শ্রদ্ধাঞ্জলি।।