1. dailyrodrodipto@gmail.com : রৌদ্রদীপ্ত : রৌদ্রদীপ্ত
  2. info@www.newsbddailyrodrodipto.online : রৌদ্রদীপ্ত :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

দূরত্ব✒️ তৈমুর খান

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬
  • ৩২৩ বার পড়া হয়েছে

হাত দিয়ে ওর হাত ধরি,
মনকে কিছুতেই ধরতে পারি না।
আমার দিন ফুরিয়ে যায়,
দুয়ার খুলেই রাখি।

জ্যোৎস্না ঢোকে মনের জানালায়,
আমার আকাশটুকু ওকেই শুধু দিই।
জলচর পাখি উড়ে গেলে
নিজের নিঃসীম নৌকাখানি দোলে।

লণ্ঠন-মাস্তুলে গোলশূন্য পাক খায়,
রোজ আমি বিনয়ের কাছে যাই,
রোজ নতমস্তকে করুণার উচ্চারণ শিখি।

দেশ ও বিদেশ থেকে বিপ্লবেরা ফিরে আসে ঘরে,
আমি শুধু দূরে দূরে
চলে যেতে থাকি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট