1. dailyrodrodipto@gmail.com : রৌদ্রদীপ্ত : রৌদ্রদীপ্ত
  2. info@www.newsbddailyrodrodipto.online : রৌদ্রদীপ্ত :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন

“মরুভূমি বাংলা”

  • প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

“মরুভূমি বাংলা”
অরবিন্দ সরকার
বহরমপুর,মুর্শিদাবাদ।

সে বাংলা নাই রে,সে বাংলা নাই,
রাক্ষসী সিংহাসনে শুধু খাই খাই,
জীবনানন্দের রূপসী বাংলা হায়,
রবীন্দ্রর সোনার বাংলা পুড়ে ছাই,
রক্ষকই ভক্ষক সেজে কাঠগড়ায়,
চোরে চোরে মাসতুতো ভাই সবাই,
উন্নয়ন লাঠি হাতে রাস্তা পাহারায়,
কাঠমানি খেয়ে রানী “পো”বানায়,
চটি চাটা বাহুবলী রাখে ক্ষমতায়,
কাজ বদলে ঠুঁটো জগন্নাথের ঠাঁই,
নোংরা ঢাকতে চামড়া নীল সাদায়,
নেই নিন্দার ভয়,গণ্ডারের বর্ম গায়,
এতো মূর্খ দেশের ইতিহাস পাল্টায়,
ভুলেভরা বাংলা বাণী কথা মিথ্যায়,
সংস্কৃতির অবক্ষয়,ভুলভাল চেঁচায়,
রাতে পিঠে খাওয়ার, ইচ্ছে জাগায়,
নারীর সতীত্ব হরণ অনুদান টাকায়,
নিউজিল্যান্ড ফাঁদে কাঁদে সাহারায়,
বুদ্ধিজীবী নিখোঁজ তার সন্ধান চায়,
শিক্ষা স্বাস্থ্য কারখানা গড়াগড়ি যায়,
শিক্ষিত বেকার চপ ভাজে ধর্মতলায়,
সিভিকপুলিশ ছত্রভঙ্গে লাঠি পেটায়,
সতীদাহ ভুল পতিদাহ ভাইপো প্রথায়,
গোগ্রাসে গিলে মানুষ,দুনিয়া পাল্টায়,
মেলাখেলা মোচ্ছবে বঙ্গে দেনার দায়,
মরুভূমি বাংলায় বালি মিলবে সস্তায়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট