
আকাশ মন
স্বর্ণা তালুকদার
কবিতা তোমায় আজ দিলাম ছুটি,
মন বাদল গেছে টুটি।
কবিতা তুমি আজ গল্প,
করব জীবনের আলাপ অল্প।
বলব কথা কবিতা–কাব্য কথায়,
হারাবো মন আকাশ যেথায়।
মনটা হারিয়ে নীল আকাশে,
কখনো রোদ, কখনো বৃষ্টি আসে।
মাঝে মাঝে মনে পড়ে স্মৃতি,
সময়ের সাথে যেন বিস্মৃতি।
আমি রয়ে যাই কবিতায়,
সময় চলে পৃথিবী নিয়ম বাঁধানো খাতায়।
কথা হবে রূপক আলাপচারিতায়,
হবে লেখা বইয়ের পাতায়।