1. dailyrodrodipto@gmail.com : রৌদ্রদীপ্ত : রৌদ্রদীপ্ত
  2. info@www.newsbddailyrodrodipto.online : রৌদ্রদীপ্ত :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

“রঙিন মন”

  • প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ২৪৯ বার পড়া হয়েছে

“রঙিন মন”
অরবিন্দ সরকার
বহরমপুর,মুর্শিদাবাদ।

প্রেমিক প্রেমিকা জুটি,রাঙায় হৃদয়,
চাওয়া পাওয়া মূল্যে,প্রেমের উদয়,
মনের রঙে রাঙিয়ে,আশার সঞ্চয়,
বিধি যদি বাম হয়, তবে নয়ছয়।

সাদা মনে রঙ পেলে,তারে প্রেম কয়,
ডানা মেলে আকাশেতে,উড়বে নিশ্চয়,
স্বপ্নময় পরিবেশে,পদক্ষেপে ভয়,
প্রেম মানেনা জানেনা,জয় পরাজয়।

অনুনয় বিনয়ের, ভাব অভিনয়,
কৃত্রিম নেশার ছাপ, মূল্যবোধ ক্ষয়,
পবিত্রতা রক্ষা করা, তার পরিচয়,
বংশের মর্যাদা ক্ষুণ্নে,হবে বোধোদয়।

রঙীন বাস্তব নয়, নকল বিষয়,
সাদা সঠিক জিনিস,প্রথা বিনিময়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট