1. dailyrodrodipto@gmail.com : রৌদ্রদীপ্ত : রৌদ্রদীপ্ত
  2. info@www.newsbddailyrodrodipto.online : রৌদ্রদীপ্ত :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন

ফিরে দেখা

  • প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

ফিরে দেখা  (কবিগুরুর প্রতি শ্রদ্ধাঞ্জলি)
সমীরণ বড়ুয়া

জোড়াসাঁকোর ঠাকুরদের নামজাদা এক ছেলে,
ভাবতো কেবল দেখতো আরো ডাগর দু’চোখ মেলে।

বীর পুরুষ ও কাবুলিওয়ালা, কাব্য,গল্প লিখে
জাগিয়ে তুলে এই ভুবনের মানুষ চারি -দিকে।

ভানু সিংহের “সোনার তরী” উপন্যাস ও “গোরা”
রাঙা ধুলোয় চলছে পথে টগবগিয়ে ঘোড়া।

” চতুরঙ্গ” এ “মুক্তধারা”য় পোষাক পড়ে “রাজা”
“লিপিকা”ওই “ক্ষান্ত বুড়ি”র, হয়নি আজো সাজা।

ভালোয় আছে “ডাকঘর” আজো, “বিশ্ব -ভারতী”,
লেখাপড়ার ফাঁক যে পেলে করবো আরতি।

বৈশাখেরই খড়তাপে , বাদল গেছে টুটি,
পাঠে আমার মন বসে না ঘরে কাটায় ” ছুটি”।

সোনার বাংলা, “বিচিত্রিতা,” শান্তি – নিকেতনে
স্মৃতির পাতায়, কাব্য গাঁথায় রেখেছি এই মনে।

বদন জুড়ে দীঘল দাড়ি মাথায় সাদা চুল,
জন্ম দিনে দেবো তোমায় টুক -টুকে লাল ফুল।

বিশ্ব জুড়ে প্রতাপ আজো তোমার গীতাঞ্জলী,
নোবেল জয়ী কবিকে আজ জানাই শ্রদ্ধাঞ্জলি।।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট