
কষ্ট আমার সীমানা পেরিয়ে গেছে
ওরা বলে আমি নাকি ওমন – ই
কেন এমন হলাম কখনও
জানতে চেয়েছো কি
বুঝতে পেরেছো কি ?
আমি আকাশের দিকে তাকালে
আকাশ মেঘেরা ঢেকে যায় ,
তারারা হঠাৎ কোথায় লুকায়
কষ্ট আমার সীমানা অতিক্রম করেছে
নদী কূলে এলে কলতান নদী
ভরকে যায়, ঢেউ এসে আছড়ে পড়ে তীরে
হারিয়ে যাওয়া আমি নিজেকে
খুঁজতে গেলে ঢেউয়ের তরঙ্গ থেমে যায়,
উদাসী বাউলের একতারা হাতে
ভাঁটিয়ালী সুরে ঘটে ছন্দ পতন
প্রকৃতি ও নারী এক অদম্য শক্তি
হায়! কোন দোষে পুরালাম নিজেকে
কষ্ট আমার সীমানা অতিক্রম করেছে
আর আমি জয় করেছি
কষ্টের সীমানাকে ।।
Like this:
Like Loading...
Related