1. dailyrodrodipto@gmail.com : রৌদ্রদীপ্ত : রৌদ্রদীপ্ত
  2. info@www.newsbddailyrodrodipto.online : রৌদ্রদীপ্ত :
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

উদযাপন /সাঈদা আজিজ চৌধুরী

  • প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

হে মানবজন্ম—জন্মোৎসব পালন করো,
জীবন সে তো প্রার্থনা, যত খুশি উদযাপন করো।

আত্মকথনে আনন্দ করো, কথা বলতে পারার আনন্দ করো।
কাজলমাখা দুটি চোখ, সমুদ্রনীল ভালোবাসা—অতল গহীন।

বেদনাকেও লালন করো পরম যত্নে, একান্তে,
চোখের বৃষ্টি মুছে দিতে দিতে হাত বুলিয়ে দাও।

বিষ-বেদনা আছে বলে আর কিছু হারাবার নেই,
ছন্দময় রাত, রজনীগন্ধা, স্মৃতিঘ্রাণ থাক না আপন।

বহুদূরের একখণ্ড মেঘ, বাতাসে ভেসে এক পশলা বৃষ্টি,
ভেজা শরীর, ভেজা শাড়ি—সম্মুখে এগুতে থাকি।

কম কিসে শান্তির বারি, চোখে চুলে টপটপ বেয়ে,
সোঁদা গন্ধ মাটি, প্রকৃতির নেয়ে ওঠা—সবই তো সুন্দর।

প্রিয়জনের হাতে হাত রেখে, পরম নিশ্চিন্ত,
দীর্ঘ পথটুকু হেঁটে হাসি-কান্নার বিচিত্র পোর্ট্রেট।

নিজস্ব একটুকরো আকাশ, নিজের একটি দ্যুতিমান নক্ষত্র,
নির্মল ভোর, সূর্যোদয়, সন্ধ্যা, পূর্ণ চাঁদ—নিজস্ব বৈচিত্র্যে দীপ্ত।

দক্ষিণের পাহাড় আর সমুদ্র, গৃহত্যাগী সন্ন্যাস,
চাঁদ—সেও গৃহত্যাগী, সমুদ্র তরঙ্গে দিব্যি বসবাস।

টোল পড়া গাল, আলতো টোকা—এই তো জীবন,
জোছনার কোমল হাসি উবে গেলে দুর্বিষহ রোদন।

সমুদ্র বাতাস, ডানামেলা গাঙচিল ওড়াতে চায়,
শব্দহীন নীলাকাশ, ছায়া ছায়া মেঘ যেতে চাই।

পাহাড়ের শরীর বেয়ে ঠিকরে শিল্পের অবগাহন,
জুমচাষী নারীর সুঠাম দেহে ঢলোঢলো যৌবন।

নিজের গতিময় নদী, বিচিত্র গল্প, শুটিং মহরত, নির্জন,
নিসর্গ, পাখির কলতান—জীবনভর নান্দনিক উদযাপন।

হে মানবজন্ম, নির্দ্বিধায় পালন করো জন্মোৎসব,
নীল সমুদ্র ভালোবাসার তরঙ্গে তরঙ্গায়িত হও।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট