1. dailyrodrodipto@gmail.com : রৌদ্রদীপ্ত : রৌদ্রদীপ্ত
  2. info@www.newsbddailyrodrodipto.online : রৌদ্রদীপ্ত :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন

বাংলাদেশ রিভার ট্রান্সপোর্ট এজেন্ট ওনার্স এসোসিয়েশনের আইন বিষয়ক সম্পাদকের স্মরণে দোয়া মাহফিল

  • প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ২০৯ বার পড়া হয়েছে

রাশেদ কবীর: বাংলাদেশ রিভার ট্রান্সপোর্ট এজেন্ট ওনার্স এসোসিয়েশনের আইন বিষয়ক সম্পাদক মরহুম মোঃ আলতাফ হোসেনের রুহের মাগফেরাত কামনায় এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ (শনিবার) এসোসিয়েশনের নিজস্ব কার্যালয়ে এই বিশেষ সভার আয়োজন করা হয়।

উল্লেখ্য যে, মোঃ আলতাফ হোসেন গত ১০ এপ্রিল ২০২৬, রোজ শুক্রবার সকাল ১০ ঘটিকায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে এসোসিয়েশনের গভীর শোক নেমে এসেছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি মোঃ রকিবুল আলম দিপু এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম। সভায় সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে মরহুমের সহকর্মী, সংগঠনের নেতৃবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা মরহুমের কর্মজীবনের স্মৃতি চারণ করেন এবং সংগঠনের প্রতি তার অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তারা বলেন, মোঃ আলতাফ হোসেনের মৃত্যু সংগঠনের জন্য এক অপূরণীয় ক্ষতি।

আলোচনা শেষে মরহুমের আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া মাহফিলে সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি এবং শোকসন্তপ্ত পরিবারের ধৈর্যের জন্য দোয়া করা হয়। সভাপতি মোঃ রকিবুল আলম দিপু এবং সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম উপস্থিত সকল সদস্যকে মাহফিলে শরিক হওয়ার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট