1. dailyrodrodipto@gmail.com : রৌদ্রদীপ্ত : রৌদ্রদীপ্ত
  2. info@www.newsbddailyrodrodipto.online : রৌদ্রদীপ্ত :
সোমবার, ১৮ মে ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার জানাজায় শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী ‘কাব্যলোক-৪৯’ অনুষ্ঠিত: ‘প্রিয় স্কুল শিক্ষক’ স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন ও সম্মাননা প্রদান নাগরিক জীবনে অপরিহার্য ‘টিন’: শুধু কর দিতে নয়, সেবা পেতেও বাধ্যতামূলক হাম-আক্রান্ত শিশুদের চিকিৎসায় শিশু হাসপাতাল ও চমেক-কে জীবনরক্ষাকারী সরঞ্জাম দিল সিটি ব্যাংক যমুনা ফিউচার পার্কে শুরু হয়েছে ও-লেভেল পরীক্ষা: পরীক্ষার্থীদের উপচে পড়া ভিড় ‘মা’ – মাজেদ চৌধুরী মুন্সীগঞ্জে ‘আড়াইশ বছরের’ ঐতিহ্যবাহী পুকুর রক্ষায় পরিচ্ছন্নতা অভিযান ৭,৮,৯ ই দিনব্যাপী বর্নাঢ্য আয়োজনের মাধ্যমে এই সমাপ্তি ঘটছে ICBC(ইন্টারন্যাশনাল কেবল টিভি ব্রডকাস্টিং এন্ড কমিউনিকেশন   Expo-2026 এবং COAB Expo(কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ)  কষ্ট আমার সীমানা পেরিয়ে গেছে/ কামরুন নেসা লাভলী সামান্য বৃষ্টিতেই অন্ধকারে স্বরূপকাঠী: পল্লী বিদ্যুতের চরম অব্যবস্থাপনায় জনভোগান্তি চরমে

স্বরূপকাঠি পৌর রাজনীতিতে উত্তাপ-মেয়র পদে জনপ্রিয়তা ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ কাজী কামালের

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৩৪১ বার পড়া হয়েছে

রাশেদ কবীর:  পিরোজপুরের স্বরূপকাঠি পৌরসভাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ কাজী কামাল। তিনি নিজেকে ,নীতি-আদর্শের সৈনিক, দাবি করে জানিয়েছেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশনা অনুযায়ী চলতে বদ্ধপরিকর এবং ভবিষ্যতে স্বরূপকাঠি পৌর মেয়র হিসেবে জনগণের সেবা করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। একটি লিখিত বক্তব্যে কাজী কামাল বলেন, দীর্ঘদিন ধরে তিনি দলের আদর্শ ধারণ করে রাজনীতিতে সক্রিয় রয়েছেন এবং জনগণের পাশে থেকে কাজ করার কারণে স্থানীয় পর্যায়ে তার জনপ্রিয়তা বেড়েছে। তবে এই জনপ্রিয়তাই একটি মহলের চোখের কাঁটা হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও দাবি করেন, আমার এই জনপ্রিয়তা ও সম্ভাবনাকে নস্যাৎ করতে একটি কুচক্রী মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা বিভিন্নভাবে অপপ্রচার চালিয়ে আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে।কাজী কামাল বলেন, তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত একজন কর্মী এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী রাজনীতি করে যেতে চান।

আমি আদর্শ থেকে কখনো বিচ্যুত হইনি, ভবিষ্যতেও হবো না। জনগণের ভালোবাসা নিয়েই সামনে এগিয়ে যেতে চাই,যোগ করেন তিনি।এছাড়া তিনি পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আহম্মদ সোহেল মনজুর সুমনের প্রতি আস্থা প্রকাশ করে বলেন, দলের নেতৃত্বের প্রতি সম্মান রেখে তিনি ঐক্যবদ্ধভাবে কাজ করতে চান।স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, স্বরূপকাঠি পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মাঠপর্যায়ে নেতাদের অবস্থান শক্ত করার প্রতিযোগিতা শুরু হয়েছে। এর ফলে রাজনৈতিক উত্তাপ বৃদ্ধি পাচ্ছে এবং অভিযোগ-পাল্টা অভিযোগের ঘটনাও বাড়ছে। এ বিষয়ে সাধারণ জনগণের মতামত জানতে চাইলে অনেকেই বলেন, আমরা উন্নয়ন ও সৎ নেতৃত্ব চাই। কে কী বলছে সেটা বড় বিষয় নাকে কাজ করবে সেটাই মূল কথা।সবমিলিয়ে, স্বরূপকাঠি পৌর রাজনীতিতে আসন্ন সময় আরও উত্তপ্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এখন দেখার বিষয়, অভিযোগ ও পাল্টা অভিযোগের এই পরিস্থিতি শেষ পর্যন্ত কোন দিকে গড়ায় এবং জনগণ কাকে তাদের প্রতিনিধি হিসেবে বেছে নেয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট