1. dailyrodrodipto@gmail.com : রৌদ্রদীপ্ত : রৌদ্রদীপ্ত
  2. info@www.newsbddailyrodrodipto.online : রৌদ্রদীপ্ত :
রবিবার, ০৩ মে ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন

মে দিবস/ স্বর্ণা তালুকদার

  • প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

শ্রমিক ভাইয়ের ঘামের দামে সভ্যতা গড়ে,
শুধু পহেলা মে একদিন কেন সবার মনে পড়ে?

আট ঘণ্টা কাজের দাবি, রক্তে লেখা নাম,
শিকাগো থেকে ধ্বনি আসে—থামবে না সংগ্রাম।

ইটের ভাটায় ছোট্ট হাত, কলম ছেড়ে কাজ,
স্কুলের ঘণ্টা বাজে দূরে, চোখে স্বপ্নের ভাঁজ।
হাতুড়ি নয়, বই চাই ভাই,
সুন্দর শৈশব কেন না পাই?

আয়রে খোকা, মুখে হাসি,
আয়রে খোকা-খুকি নিয়ে খেলনা বাঁশি।
শিশুশ্রমের শিকল ভেঙে আনব নতুন ভোর।
কলের শপথ বাজবে যখন, ছুটির গান গেয়ে,
পড়ার টেবিল, খেলার মাঠ থাকবে ওদের নিয়ে।

মে দিবসের শপথ আজি থাকবে মনে গাঁথা,
সম্মান তোমায়, শ্রমিক তুমি।
শোষণ যেথা রুখে দাঁড়াই, হাতে হাতটি ধরি,
শিশুর জন্য আলো—মে দিবসে প্রতিবাদ গড়ি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট