
অনেক কথা বলার ছিল, হয়নি বলা,
শুরু হোক মন দেওয়ার খেলা,
ভুলে নিজের অস্তিত্ব,
ভাবনায় করে উড়াউড়ি তুমি তো মুগ্ধ।
তুমি
নরম ছোঁয়া, আবেগী হৃদয়ে,
ব্যথিত হিয়া পুষ্পরাগে, স্বপ্ন আঁকে তোমার চোখে,
তটিনী হিল্লোল বয়ে যায় ঐ মুখে,
স্বপ্ন আঁকি তোমার ছবি,
উঁকি দিয়েছো মনে চুপিচুপি,
ভাবনায় আছো তুমি সারাক্ষণ,
ঐ চোখ দেখি সারা ভুবন।