1. dailyrodrodipto@gmail.com : রৌদ্রদীপ্ত : রৌদ্রদীপ্ত
  2. info@www.newsbddailyrodrodipto.online : রৌদ্রদীপ্ত :
শনিবার, ২৩ মে ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

মাত্রা ছাড়িয়ে

  • প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

মাত্রা ছাড়িয়ে
অরবিন্দ সরকার
বহরমপুর,মুর্শিদাবাদ।

প্রচণ্ড প্রখর তাপ,মাটিতে বাতাসে,
রাখালের সঙ্গে গোরু, মরে হাঁসফাঁসে,
গাছের তলায় শুয়ে আরাম নিঃশ্বাসে,
জাবর কাটে বিশ্রামে মুখ ভরা ঘাসে।

জলকষ্ট হাহাকার নির্মেঘ আকাশে,
চাতকের চেয়ে থাকা দৃষ্টি হা-হুতাশে,
নদী বক্ষে বালি খুঁড়ে জলের প্রত্যাশে,
কলসী কাঁখে মেয়েরা জল নিয়ে আসে।

ডাবের জল ধনীরা খায় অনায়াসে,
অনেক দামি পানীয়, নিমেষে গোগ্রাসে,
শশা তরমুজ আক্রা,গরীবেরা ফাঁসে,
পাতালের ভৌম জলে, গরীব উচ্ছ্বাসে।

গরীবের ছেঁড়া কাঁথা পৌষ মাঘ মাসে,
গরমে তালের তাড়ি ঠাণ্ডা তালশাঁসে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট