1. dailyrodrodipto@gmail.com : রৌদ্রদীপ্ত : রৌদ্রদীপ্ত
  2. info@www.newsbddailyrodrodipto.online : রৌদ্রদীপ্ত :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

“রসাতলে গমন”

  • প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৫৫ বার পড়া হয়েছে

“রসাতলে গমন”
অরবিন্দ সরকার
বহরমপুর,মুর্শিদাবাদ।

পুকুর বুজিয়ে ভিটি,পর্চা সংশোধন,
খাল বিল নদী নালা,ভরাট এখন,
বন কেটে বাসভূমি,ধ্বংসের লক্ষন,
বিবর্ন প্রকৃতি রূপ, কঙ্কাল বসন।

পাহাড়ের মাটি কেটে, গর্তের পূরণ,
মাফিয়ারাজ দৌরাত্ম্য, যেন দশানন,
রানীমার আজ্ঞাবহ,বাছা সম্বোধন,
দলের সম্বদ চোর, চুরি সর্বক্ষণ।

পরিবারের আত্মসাৎ,স্বজন পোষন,
অনুদানে মুখ বন্ধ, বানী উন্নয়ন,
আয়ের ব্যবস্থা ঋণ,দেশ বিক্রি পণ,
লক্ষ্মীর ভাঁড়ার শূন্য, ঘুষ মূলধন।

মানুষ যদি না হয়, কভু সচেতন!
অন্যায় প্রশ্রয় পাবে,চলবে নিধন!!

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট