
রাশেদ কবীর: সোসাইটি ফর স্বরূপকাঠী স্কুল অ্যালামনাই (SSSA)-এর দ্বিতীয় ত্রৈ-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ফার্মগেইটস্থ কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ এ সোসাইটি ফর স্বরূপকাঠী স্কুল অ্যালামনাই (SSSA)-এর সভা অনুষ্ঠিত হয়। গভর্নিং বডির সভাপতি শেখ মোহাম্মদ শাহীনের সভাপতিত্বে সভার নিয়মিত কার্যক্রম ছাড়াও সোসাইটির আগামী তিন বছরের (২০২৬-২০২৮) জন্য গভর্নিং বডির ২১ জন পরিচালক নির্বাচিত হন।
এদের মধ্য থেকে সর্বসম্মতিক্রমে গভর্নিং বডির সভাপতি পদে মো. কামরুল আহসান খান (১৯৮০), সহসভাপতি পদে ইঞ্জিনিয়ার মো. ওয়াহিদল ইসলাম মুরাদ (১৯৮৭) এবং নির্বাহী পরিচালক পদে কৃষিবিদ মো. সিরাজুন্নবী মামুন (১৯৮৮) নির্বাচিত হন। 
এছাড়াও নির্বাচিত পরিচালকরা হলেন মো. তাহেরুল আলম, মো. খায়রুল বাশার, মো. মাসুদুর রহমান, ডা. সত্যজিৎ দত্ত মো. মজিবর রহমান, মো. মোস্তাফিজুর রহমান, এস এম নজরুল আমীন, নাসরিন ফেরদৌস মিলকী, মো. হাফিজুর রহমান, হাফেজ মোহাম্মদ নূরুল্লাহ, এস এম সাইফুল্লাহ মাসুদ, মুসা-আল-আমীন, ডা. ওয়ালিউর রহমান, মো. সেলিম আহমেদ, আব্দুল্লাহ আল মোমেন (লিমন), মো. জাকির হোসেন, মো. কাওসার সিকদার, এবং মো. নজরুল ইসলাম (শাহীন)।
১৯৭৪ ব্যাচের শিক্ষার্থী মেজর (অব.) দেলোয়ারা বেগমের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন নির্বাচন কার্য পরিচালনা করেন।