
হোলিকা দহন
অরবিন্দ সরকার
বহরমপুর,মুর্শিদাবাদ।
রাজা হিরণ্যকশিপু,খুব অহংকারী,
অমরত্ব বর লাভে, নিত্য পূজা চান,
তার সন্তান প্রহ্লাদ, বিষ্ণুর পূজারী,
তাকে হত্যার চক্রান্তে, বোন উপাদান।
রাক্ষসী বোন হোলিকা, তার ধ্বজাধারী,
আগুনে না পুড়ে বরে, মিথ্যা বাক্য দান,
প্রহ্লাদকে কোলে নিয়ে,পাপে অংশীদারী,
আগুনে বসা হুকুম,পাকা অবস্থান।
প্রহ্লাদে বিষ্ণুর কৃপা,পালন আচারী,
হোলিকা আগুনে পুড়ে,দেহ খান খান,
অশুভের পরাজয়ে,হত স্বৈরাচারী,
নরসিংহ অবতার, পুরাণে প্রমাণ!
হোলিকা দহন যজ্ঞ,শেষ সম্পাদন,
পুরোনো জঞ্জাল মুক্ত, অশুভ নিধন।