1. dailyrodrodipto@gmail.com : রৌদ্রদীপ্ত : রৌদ্রদীপ্ত
  2. info@www.newsbddailyrodrodipto.online : রৌদ্রদীপ্ত :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:২২ অপরাহ্ন

বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটির মাসিক সভা ও ইফতার মাহফিল

  • প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

রাশেদ কবীল: পবিত্র মাহে রমজান উপলক্ষে ৬ মার্চ ২০২৬ বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি (বিপিএস)-এর উদ্যোগে মাসিক সভা ও ইফতার মাহফিল সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

রাজধানী ঢাকা এলিফ্যান্ট রোড ২১৮ সাহারা ট্রপিক্যাল সেন্টারের ১০৬ নম্বর কক্ষে অবস্থিত বিপিএস কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ, দেশের প্রখ্যাত আলোকচিত্রী, গণমাধ্যমকর্মী এবং বিপিএস-এর লাইফ মেম্বার ও সাধারণ সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের উপস্থিত ছিলেন খ্যাতনামা আলোকচিত্রী, মানবাধিকার কর্মী, বিপিএস এর সাবেক সভাপতি ও বিপিআই এর প্রতিষ্ঠাতা সদস্য ড. শহিদুল আলম। এছাড়া উপস্থিত ছিলেন বিপিএস-এর স্থায়ী পরিষদের প্রধান নাফিস আহমেদ নাদভী, স্থায়ী পরিষদের সদস্য শংকর শাওজাল, স্থায়ী পরিষদের সদস্য আশফাক আহমেদ, স্থায়ী পরিষদের সদস্য ইমতিয়াজ আলম বেগ, বাংলাদেশ ফটোগ্রাফিক ইনস্টিটিউট (বিপিআই)-এর প্রিন্সিপাল হাসান সাইফুদ্দিন চন্দন, ভাইস প্রিন্সিপাল পঙ্কজ শিকদার, উপদেষ্টা প্যানেলের সদস্য বুলবুল আহমেদ,ওবায়দুল ফাতাহ তানভীর,মাজেদ চৌধুরী ও কুদরত-ই-খুদা ।

এছাড়াও উপস্থিত ছিলেন বিপিএস-এর বর্তমান ও সাবেক কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ। সব মিলিয়ে প্রায় ৭৫ জন বিপিএস লাইফ মেম্বার ও সাধারণ সদস্য এ আয়োজনে অংশগ্রহণ করেন।
ইফতার মাহফিল এর পরে বাংলাদেশের আলোকচিত্রণ শিল্প আন্দোলনের জনক আলোকচিত্রাচার্য মনজুর আলম বেগ স্যারের ওপর নির্মিত ‘স্মরণে আলোকচিত্রাচার্য’ প্রামাণ্যচিত্রটি প্রদর্শিত হয়। ড. শহিদুল আলমের সাক্ষাৎকারের মাধ্যমে বাংলাদেশে আলোকচিত্র আন্দোলনে আলোকচিত্রাচার্যের অবদান, ত্যাগ ও আপসহীন নেতৃত্বকে শ্রদ্ধা এবং সম্মান জানিয়ে এই প্রামাণ্যচিত্র নির্মিত হয়। উপস্থিত অতিথিদের মধ্যে এই প্রামাণ্যচিত্র গভীর আগ্রহ ও আবেগের সঞ্চার করে।

পরে বিপিএস-এর ইতিহাস ও ঐতিহ্য নিয়ে বক্তব্য রাখেন নাফিস আহমেদ নাদভী,ড. শহিদুল আলম, শংকর শাওজাল, ইমতিয়াজ আলম বেগ এবং বুলবুল আহমেদ। বক্তারা বাংলাদেশে আলোকচিত্র আন্দোলনের বিকাশে বিপিএস-এর গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন এবং নতুন প্রজন্মের আলোকচিত্রীদের জন্য মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন।

এই আয়োজন সফল করার পিছনে যাদের অবদান অনস্বীকার্য, তাদের মধ্যে অন্যতম হলেন স্থায়ী কমিটির সদস্য আশফাক আহমেদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আসহাবুল হক নান্নু ,আইটি সচিব নাসির খান সৈকত ,আজীবন সদস্য শাকিল ও এস রোহান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিপিএস-এর সহ-সভাপতি খন্দকার মফিজুল ইসলাম এবং সঞ্চালনা করেন সংগঠনের মহাসচিব জাকিরুল মাজেদ কনক।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট