
রাশেদ কবীল: নেছারাবাদে বিএনপি আয়োজিত ইফতার মাহফিলসহ নানা উন্নয়ন কর্মসূচীতে ব্যস্ত দিন কাটালেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য এবং গৃহায়ন ও গনপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর। সোমবার (৯ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত তিনি উন্নয়ন কর্মসূচীসহ ইফতার মাহফিলে ব্যস্ত সময় পার করেন।
নেছারাবাদ উপজেলা বিএনপি ও পৌর শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) বিকেলে সরকারি স্বরূপকাঠী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে তিনি উপস্থিত ছিলেন।
এ সময় স্থানীয় বিএনপি নেতাকর্মী, সভাপতি আলহাজ্ব কাজী কামাল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, স্বরূপকাঠি পৌর শাখা ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।
এর আগে সকাল ১০টার দিকে প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর স্বরূপকাঠী-পিরোজপুর সড়কের নাপিতখালী খালের ওপর ৭৯ দশমিক ০৪২ মিটার দৈর্ঘ্যের একটি সেতু নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় তিনি ঠিকাদারকে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেন।
পরে তিনি স্বরূপকাঠী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ কাম সাইক্লোন শেল্টারের উদ্বোধন করেন। এরপর উপজেলা চত্বরে অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে বিনামূল্যে ঢেউটিন বিতরণ করেন।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে দুপুরে তিনি উপজেলার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে প্রধান অতিথি হিসেবে উপজেলা অডিটোরিয়ামে এক পরিচিতি সভায় যোগ দেন। পরে সেখানে আইনশৃঙ্খলা সভাও অনুষ্ঠিত হয়।
Like this:
Like Loading...
Related