1. dailyrodrodipto@gmail.com : রৌদ্রদীপ্ত : রৌদ্রদীপ্ত
  2. info@www.newsbddailyrodrodipto.online : রৌদ্রদীপ্ত :
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন

চাঁদ চুড়ির নববর্ষ

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

নববর্ষের সাজ
করো মনোরম,
হাতে পরো চাঁদ চুড়ি
মনে জমাও প্রেম।

ভোরের প্রথম আলো
নতুন স্বপ্ন আনে,
হাসির রঙ ছড়ায়
তোমারই গানে।

আকাশে রোদ
মাটিতে সুখ,
চুড়ির টুংটাং
ভাঙে সব দুঃখ।

চাঁদের মতো স্নিগ্ধ
তোমার ওই হাত,
চুড়ির ঝংকারে
মুগ্ধ সব রাত।

পহেলা দিনের
রঙিন হাওয়া,
ভালোবাসা নিয়ে
তোমায় চাওয়া।

ফুলের সুবাস
বাতাস ভরে,
তোমার হাসি
মনটা ধরে।

চুড়ির রিনিঝিনি
বাজে বারবার,
হৃদয় জুড়ে
ভালোবাসার ঢেউ আর।

নতুনের ডাকে
জাগে প্রাণ,
তোমার চোখে দেখি
স্বপ্নের গান।

নববর্ষ মানে
আনন্দ ঘন,
চাঁদ চুড়ির সাথে
জুড়াক মন।

চলো আজ ভুলে
সব অভিমান,
ভালোবাসায় হোক
নতুন সম্মান।

হাতে হাত রেখে
চলব পথ,
চুড়ির সুরে
গড়ব মন।

নব দিনের এই
মধুর ক্ষণ,
চাঁদ চুড়িতে থাক
চির বন্ধন।

কলমে নাট্যকার মোঃমনির সরদার
গোসাইরহাট ,শরীয়তপুর।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট