
“ভেজা রাত ভেজা মন”/নাজনীন সুলতানা
কোলাহল বিহীন নিঝুম ভেজা রাত
অঝোর ধারায় ঝরছে বৃষ্টি
বর্ষণ মুখর এই রাতে-
আমি একা,
ভেবেছি তোমাকে
শুধুই তোমাকে-
বৃষ্টির ফোঁটায় ভেঁজে আমার মন
মনে হয় ,মুগ্ধতায় ভরা এ কোন আমি?
প্রশান্ত মনে বেজে উঠে বৃষ্টির-
রিনি ঝিনি সূর
ছন্দে দোলে এ মন আমার –
দূর থেকে ভেসে আসে কানে
ভৈরবীদের গান,
মুগ্ধ হয় আমি
ভাবি!এ কোন মোহিনী রাত!
পিছু ডাকে আমায় ভাসিয়ে নেয়
স্মৃতির মায়াজালে-
ভেজায় মন,
আমি হারিয়ে যাই বৃষ্টির
নিসর্গের মাঝে
বিস্ময়ে তাকিয়ে দেখি
ভেজা রাত, ভেজা মন, ভেজা আমি,
ভেজা তুমি।