1. dailyrodrodipto@gmail.com : রৌদ্রদীপ্ত : রৌদ্রদীপ্ত
  2. info@www.newsbddailyrodrodipto.online : রৌদ্রদীপ্ত :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১০:০৩ অপরাহ্ন

“নমস্য শিক্ষক”

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

“নমস্য শিক্ষক”
অরবিন্দ সরকার
বহরমপুর,মুর্শিদাবাদ।

শিক্ষকেরা সভ্যতার প্রদীপের শিখা,
ঘটাতে সাহায্য করে চেতনার বৃদ্ধি,
কল্পনার অবসানে বাস্তবে সমৃদ্ধি,
বিজ্ঞানে সম্যক্ জ্ঞান মতি পড়া লিখা।

ছাত্রছাত্রীর আদর্শ বৃক্ষের মতন,
শ্রদ্ধা-ভক্তির প্রতীক পাত্র শিরোমণি,
পুঁথিগত বিদ্যা ছাড়া নীতিবোধে গুনী,
মানবিক মূল্যবোধে বিশ্বাসী জীবন।

মাতাপিতা পরে স্থান সমাজের গুরু,
মানুষ গড়ার লক্ষ্যে দক্ষ কারিগর,
প্রকৃত চলার পথে কে আপন পর?
আঁধার থেকে আলোয় যাত্রাপথ শুরু।

নিঃস্বার্থে সমাজ তৈরি জাতির সেবায়,
মেরুদণ্ড সোজা রেখে ন্যায় ভূমিকায়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট