1. dailyrodrodipto@gmail.com : রৌদ্রদীপ্ত : রৌদ্রদীপ্ত
  2. info@www.newsbddailyrodrodipto.online : রৌদ্রদীপ্ত :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

যুব নেতৃত্বে জলবায়ু ন্যায়বিচার ও টেকসই বাংলাদেশের প্রত্যয়- OAB ফাউন্ডেশনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

ঢাকা, ২৮ জানুয়ারি ২০২৬:
যুব নেতৃত্বাধীন অলাভজনক সংগঠন ওভার অল বাংলাদেশ ফাউন্ডেশন (OAB Foundation)-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সেমিনার কক্ষে এক দিনব্যাপী আলোচনা সভা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল— “যুব নেতৃত্বে জলবায়ু ন্যায়বিচার ও টেকসই বাংলাদেশের প্রত্যয়”

২০১৮ সালে প্রতিষ্ঠিত ওএবি ফাউন্ডেশন জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) বাস্তবায়নের লক্ষ্যে একটি ন্যায়ভিত্তিক, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই বাংলাদেশ গঠনে কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তন মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ, যুব নেতৃত্ব ও সামাজিক ন্যায়বিচার নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত তরুণ নেতা, স্বেচ্ছাসেবক, গবেষক, শিক্ষাবিদ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ওএবি ফাউন্ডেশনের ফাউন্ডার ও প্রেসিডেন্ট আসাদুজ্জামান তুহিন সংগঠনের আট বছরের পথচলা, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন,
“২০১৮ সাল থেকে তরুণদের নেতৃত্বে জলবায়ু পরিবর্তন মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ ও সামাজিক ন্যায়বিচারের লক্ষ্যে ওএবি ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। এই সময়ে আমাদের স্বেচ্ছাসেবকরা মাঠপর্যায়ের পাশাপাশি নীতিনির্ধারণী পর্যায়েও তরুণদের কণ্ঠ তুলে ধরেছে।”

তিনি আরও জানান, বর্তমানে সারাদেশে ওএবি ফাউন্ডেশনের প্রায় দুই হাজারের বেশি সক্রিয় সদস্য ও স্বেচ্ছাসেবক পরিবেশ, জলবায়ু ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুক্ত রয়েছে। আগামী দিনে জলবায়ু সাক্ষরতা বৃদ্ধি, যুব নেতৃত্ব উন্নয়ন এবং কমিউনিটি-ভিত্তিক পরিবেশ সুরক্ষায় তিনটি জাতীয় পর্যায়ের প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনার কথাও জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেন্টার ফর পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (CPRD)-এর প্রধান নির্বাহী মো. শামসুদ্দোহা। তিনি বলেন, “জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করতে তরুণদের সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্রে নিয়ে আসা জরুরি। ওএবি ফাউন্ডেশনের ভূমিকা দেশের ভবিষ্যতের জন্য আশাব্যঞ্জক।”

ভিএসও বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর খাবিরুল হক কামাল তরুণদের দক্ষতা উন্নয়ন ও সামাজিক নেতৃত্ব তৈরিতে ওএবি ফাউন্ডেশনের উদ্যোগের প্রশংসা করেন।
এছাড়া ইউএনডিপি-র হেড অব কমিউনিকেশন আব্দুল কাইয়ুম তরুণ নেতৃত্বাধীন এ উদ্যোগকে বাস্তব পরিবর্তনের উদাহরণ হিসেবে উল্লেখ করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ধরা আন্দোলনের সদস্য সচিব ও ওয়াটারকিপারস বাংলাদেশ-এর সমন্বয়ক শরীফ জামিল, ব্র্যাক ইউনিভার্সিটির C3ER-এর ডেপুটি ডিরেক্টর রউফা খানম, সিলেট মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মোহাম্মদ জহিরুল হক এবং পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল হক

দিনব্যাপী আয়োজনে ওএবি ফাউন্ডেশনের আট বছরের অর্জন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে প্রতিফলনমূলক আলোচনা অনুষ্ঠিত হয়। একই সঙ্গে সংগঠনের কার্যক্রমে বিশেষ অবদান রাখায় ৭ জন স্বেচ্ছাসেবক ও ৭টি সংগঠনকে OAB Excellence Award প্রদান করা হয়। এই সম্মাননার মাধ্যমে ওএবি ফাউন্ডেশনের পুরস্কার কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়, যা ভবিষ্যতে নিয়মিত প্রদান করা হবে।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে জলবায়ু সাক্ষরতা ও যুব নেতৃত্ব বিষয়ক একটি ইন্টারঅ্যাকটিভ সেশন এবং শেষে সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

ওএবি ফাউন্ডেশনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তরুণদের নেতৃত্বে জলবায়ু ন্যায়বিচার, সামাজিক দায়বদ্ধতা ও টেকসই উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার একটি দৃঢ় অঙ্গীকার হিসেবে প্রতিফলিত হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট