1. dailyrodrodipto@gmail.com : রৌদ্রদীপ্ত : রৌদ্রদীপ্ত
  2. info@www.newsbddailyrodrodipto.online : রৌদ্রদীপ্ত :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১০:২৬ অপরাহ্ন

সবাই ঋষি / মামুন সরকার

  • প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

 

 

রোজা রাখে নামাজ পড়ে
মাথায় থাকে টুপি
সেই মানুষটা কেমন করে
ঘুষ নেয় চুপি চুপি?

বেশভূষাতে সাদা মানুষ
মুখে আল্লার জিকির
সেই মানুষটা কেমনরে ভাই
করে ধান্দা ফিকির।

যেই মানুষটা বিপদকালে
দেখায় মানবতা
সেই মানুষটার অনেক কাজে
পাই যে অসততা?

ক্ষণ সুখে দিনেরাতে
বাড়িয়ে পাপের বোঝা
কী লাভ হবে কালো মনে
করে নামাজ রোজা?

বিচিত্র এই পৃথিবীতে
নাই যে মানুষ খাঁটি
ঋষির বেশে সবাই আমরা
পাপের পথে হাঁটি।

জেনে শুনেই জীবনটাকে
ফেলছি আঁধার কূপে
কম আর বেশি সবাই পাপী
ভিন্ন ভিন্ন রূপে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট