1. dailyrodrodipto@gmail.com : রৌদ্রদীপ্ত : রৌদ্রদীপ্ত
  2. info@www.newsbddailyrodrodipto.online : রৌদ্রদীপ্ত :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

বসন্ত এলো

  • প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

বসন্ত এলো
কলমে নাট্যকার মোঃমনির সরদার
গোসাইরহাট ,শরীয়তপুর।

বসন্ত এলো,
শিমুল হাসে,
পলাশে আগুন
রঙের ভাষে।

হাওয়া নরম,
রোদ্দুর মিষ্টি,
পথে পথে
নতুন গন্ধ
অদ্ভুত সৃষ্টি।

সবাই যেন
কারো হাতে,
চোখে চোখে
অজানা কথা
ভিড়ের মাঝে।

বসন্ত এলো,
আমি দেখলাম,
কিন্তু আমার
হৃদয় এখনো
একলা রইল।

আমি এখনো
কারো প্রেমে
পড়েনি ঠিক,
তবু বুকের ভেতর
ঢেউ তোলে
একটা নীরব ইচ্ছা।

কাগজে লেখা
অচেনা নাম,
মুছে ফেলি—
লজ্জা লাগে
নিজেরই কাম।

ফুল ফোটে,
প্রেমও ফোটে,
সময় বুঝে
দরজায় এসে
চিমটি কাটে।

আমি তাড়াহুড়া
শিখিনি আজ,
বসন্ত থাকুক
আমার ভেতর
নিজের সাজ।

কারো প্রেমে
পড়ব একদিন,
কিন্তু আজ
নিজের সঙ্গে
আলাপে দিন।

বসন্ত এলো,
আমি আছি—
একলা ঠিকই,
তবু অপূর্ণ
নই আজও।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট