1. dailyrodrodipto@gmail.com : রৌদ্রদীপ্ত : রৌদ্রদীপ্ত
  2. info@www.newsbddailyrodrodipto.online : রৌদ্রদীপ্ত :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

“তুমি রবে নীরবে”

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

“তুমি রবে নীরবে”
অরবিন্দ সরকার

বনের সব শেয়ালের এক রা হুক্কা হুয়া,
হুবহু মানুষ রব ময়না টিয়া কাকাতুয়া।
বাংলা ভাষার বড়াই
বাঙালি করে লড়াই
কোকিলের কুহুতান,কাক কা কা ধূয়া।

রানীর মুখের ভাষা কোরোনা ঘেউ ঘেউ,
কুকুরের ভাষা মুখে,ওঠে প্রতিবাদী ঢেউ,
ভাষা জ্ঞানের বড়োই অভাব
আবোল তাবোল চির স্বভাব
পা চাটা কুত্তারা লেজ নাড়ে কেউ কেউ।

অলি ভ্রমরের গুনগুন গুঞ্জন মধু পিয়াসী,
রঙ বদলায় গিরগিটি- নিঃশব্দে ছদ্মবেশী,
বেহায়া বুদ্ধিজীবীদের নেই লাজ
লড়াই ভুলে হাত তোলা ক্রীতদাস
অনুপ্রেরণার মন্ত্রে দীক্ষিত মহান মুনিঋষি।

গরুর ডাকে রকমফের স্বর হাম্বা রম্বা কম্বা,
সাহিত্যের মাঝে গরু, ফিরিস্তিটা তার লম্বা,
এপাং ওপাং ঝপাং
পাঠশালায় খপাং
অযোগ্য গরু নিয়োগে ছাত্রছাত্রী তৈরি দুম্বা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট