
হলো না ভালোবাসা!
আমির হোসেন
ভালোবাসার নীল সাগরে
আমি হলাম –
এক লাল পদ্ম
একান্তে-
তবে আজ মনে প্রশ্ন
ঘুরে ফিরে,
হয়তো!!!
ভালবাসায় ছিলো তোমার
কিছু না জানা –
ভুলে ভরা
গল্প!
আজ তাই আমি শুধুই –
একা হয়ে আছি!
আর ভাবি,
চাইলেও না?
পেয়ে আশেপাশে-
অদূরে!
তোমার ভালবাসার দেখা।