1. dailyrodrodipto@gmail.com : রৌদ্রদীপ্ত : রৌদ্রদীপ্ত
  2. info@www.newsbddailyrodrodipto.online : রৌদ্রদীপ্ত :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

সমাপ্ত অধ্যায় / নাসরিন ইসলাম

  • প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে
অকৃত্রিম অকৃপণ মমত্ব’র
কদর বুঝেনা , চায় না বুঝতে,
সহস্রজন নিয়ে রঙ্গ তামাশায়
মেতে রয়, রয় মেতে।
কতশত প্রশ্ন?
মায়ার নগরীর আকুতি-মিনতি,
নেই ভ্রুক্ষেপ তামাশার ছলে
তুরি মেরে ছুঁড়ে চলে পাথারে।
দিন যায়, রাত আসে
মাস বছর পার নির্ঘুম দু’চোখ,
শত সাধনায় লালিত স্বপ্নে বিভোর
সত্তা বিসর্জনে গড়ে বসত।
আসবে, আসবে-ই ফিরে
সেই তপস্যায় রয় ঘিরে ধীরে ধীরে,
কিন্তু?
না, না বেড়েই চলে অবজ্ঞা
গগনসম তুচ্ছ-তাচ্ছিল্যতা!
শুরু হয় অক্সিজেন সংকট
নিঃশ্বাসের টানাপোড়েনে,
অতঃপর;
৩৬০ ডিগ্রি এঙ্গেলে ঘুরে দাঁড়ানো
কুহেলিকা বলয় হতে!
যত-ই দাও না ইশারা-হাতছানি
করো না ক্রন্দন আহাজারী,
ফেরা হবে না, ফিরবে না আর;
সেই প্রত্যয়ে একাকী
পাড়ি দিয়ে চলছে জীবন পথের ঘানি ।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট