
“হারিয়ে যাচ্ছে ভাষা”
অরবিন্দ সরকার
বহরমপুর,মুর্শিদাবাদ।
হারিয়ে যাচ্ছে বাঙালির মাতৃভাষা বাংলা ,
হিন্দি ইংরেজি মিশিয়ে তৈরি ভাষা জংলা,
পণ্ডিত অভাবে পাঠশালা ইতি বর্ণপরিচয়,
ইংরাজী ভাষার শিক্ষায়,বাংলার পরাজয়।
বিলাতি ভাষায় হাতে খড়ি,
সাহেবি পোশাকে বাহাদুরি,
মা ম্যাম্ বাপ্ ড্যাডি ইংজুড়ি,
কারসাজি ব্রিটিশের চাতুরী।
শুভ জন্মদিনে,হ্যাপি বার্থডে বড্ড হ্যাংলা,
অনুকরণপ্রিয় বাঙালি স্বভাব চিরকাঙ্লা,
অল্পবিদ্যা ভয়ঙ্করী,বাঙালির ভাষা সংশয়,
দুপাতা ইংরেজি শিখে কৌলিন্যের নয়ছয়।
ভাষা শহীদদের হাত ধরি,
বিশ্বদরবারে বাংলা পাড়ি,
রক্তের একুশে ফেব্রুয়ারি,
বাংলা বিশ্ব দিয়েছে নাড়ি।