1. dailyrodrodipto@gmail.com : রৌদ্রদীপ্ত : রৌদ্রদীপ্ত
  2. info@www.newsbddailyrodrodipto.online : রৌদ্রদীপ্ত :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

“বিনষ্ট প্রেম”

  • প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

“বিনষ্ট প্রেম”
অরবিন্দ সরকার
বহরমপুর,মুর্শিদাবাদ।

বৃক্ষে মুকুলের ঘনঘটা,বিরাজ শোভা ক’রে,
সব মুকুলে ফল আসেনা অনেক যায় ঝ’রে,
অপুষ্টির অভাবে
অযত্নের প্রভাবে
অজান্তে আস্তাকুঁড়ে কতো মাথা খুঁড়ে মরে।

প্রজাপতির ডানা ছাঁটা,ভ্রমর বিপথে নীড়ে,
সময়ের নিয়মে বিধিনিষেধ সংক্রান্তি শিরে,
বেশভূষা নবাবে
নির্লজ্জ স্বভাবে
বেইমান উপাধিতে মানানসই আচরণ ঘিরে।

এলোমেলো দমকা হাওয়ায় তরী ডুবে তীরে,
গড়েরমাঠের ধাপিগ্যারান্টি প্রেম যায় ফিরে,
লঙ্কায় যে যাবে
রাবন সেই হবে
আঁধারে আলোর রশ্মি আকাশের বক্ষচিরে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট