
“মূর্খের বাক্য অপচয়”
অরবিন্দ সরকার
বহরমপুর,মুর্শিদাবাদ।
অক্ষর জানেনা বানান লিখবে,
কবে শিখবে বর্ণপরিচয়,
ভাষা হারিয়ে গাল মন্দ দেওয়া,
বিবেকহীন মূর্খ অবশ্যই।
গাঁয়ে মানে না আপনি মোড়ল,
সকলেই হতবাক বিষ্ময়,
গাধা ঘোড়া ক্রশে জন্মে খচ্চর,
হয়না কখনো বোধোদয়।
চোরের মায়ের বড়ো গলা তার,
চুরি ঢাকতে ছল আশ্রয়,
ভণ্ডর তিলক কেটে মালা জপা,
শিক্ষার অভাবে পরাজয়।
মোল্লার দৌড় মসজিদ বরাবর,
আরো বাকি জীবনের লয়,
আরব মরুভূমিতে মক্কা মদিনা,
যাতায়াতে জীবন সংশয়।
রাজ্য থাকলেই রাজার উৎপত্তি,
রাজনীতি মাঝে নয়ছয়,
রামরাজত্ব আর আসবেনা ফিরে,
বাঁদর হনুমানদের ভয়।