1. dailyrodrodipto@gmail.com : রৌদ্রদীপ্ত : রৌদ্রদীপ্ত
  2. info@www.newsbddailyrodrodipto.online : রৌদ্রদীপ্ত :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

প্রণয়ের স্বরূপ/ নাসরিন ইসলাম

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে
প্রণয়ের প্রকৃত স্বরূপ কি
দেখিয়াছ কোন ক্ষণে তুমি?
পরমাত্মার সঙ্গ উচ্ছ্বাসে তোলপাড়
তার বিহনে ধূ ধূ বিরাণ মরুভূমি!
বিরহে ধোঁয়াশা কুয়াশাচ্ছন্ন মেঘে
ঢেকে যায় অলিন্দ্য আসমান,
নিবিড় সান্নিধ্যে করোটির কোটর
শুভ্রতায় সুশোভিত ভাসমান।
পরম পরশ খিলখিলিয়ে হেসে ভেসে
চলে জনম সুখানন্দের তোড়ে,
তার নিগ্রহে অনিকেত প্রান্তরে নিমেষেই
ঠাঁয় দাড়ায়ে রয় প্রাণ শেষ-নিঃশ্বাসের দোরে।
দুষ্টুমী খুনসুটিতে মাতোয়ারা কুঞ্জবন
অতঃপর আসে অরোরা ভোর,
উদাসীনতায় বিজনে কাতরায় উষ্ণতা হাতরায়
কেটে যায় যদি তিমির আঁধারের ঘোর!
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট