1. dailyrodrodipto@gmail.com : রৌদ্রদীপ্ত : রৌদ্রদীপ্ত
  2. info@www.newsbddailyrodrodipto.online : রৌদ্রদীপ্ত :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

পহেলা বৈশাখ // আমির হোসেন

  • প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

পহেলা বৈশাখ 
আমির হোসেন চৌধুরী 
বছর ঘুরে এসেছে দেখো পহেলা বৈশাখ
ঢাক বাজাও, বাঁশি বাজাও,
আরো কত কি?
মনের মাতাম উঠছে যে আনন্দ না ধরে!
বন্ধু মোর কষ্টে আছে তার কথা
খুব মনে পড়ে।
শুরু যে বৈশাখী ঝড়ে শেষ না জানি তারে!
হয়তো আবার দেখা হবে না!
এটাও যে মানি,
কি আনন্দ কি আনন্দ মনে আর
বনে বনে!
মিষ্টি খাবো ইলিশ খাবো
খাবো পান্তা ভাত
এই খুশিতে আমরা সবাই চলো এবার
বৈশাখী মেলায় যাই।
দাদার দোকানে হালখাতা শেষে সবাই
মেলায় চারিদিক শুধু ঘুরি,
বাংলার যত রীতিনীতি আর সংস্কৃতি
দেখে নেই দু’চোখে হৃদয় ভরে
পাই যে তৃপ্তি ভরি।
বন্ধুর বাড়ি দূরের বাড়ি!
সঙ্গী কেহ হবে?
উথাল-পাথাল ঝঞ্ঝা পাড়ি দিয়ে তবে
যেতে হবে তার কাছে,
কেহ কাঁদে কেহ হাসে
কেহ বসে ভাবে
এভাবেই দিনটি যে সবার চলে গিয়ে
আবার যে ফিরে আসে।
নতুন আশার স্বপ্ন নিয়ে সবাই তখন
পুরানোকে দেয় বিদায়
নিজের মনের আশা যদি না হয়
কভু পূরণ,
তারপরেতেও নতুন কাজে নতুন ভাবে
হয়ে যায় সবাই ব্যস্ত।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট