1. dailyrodrodipto@gmail.com : রৌদ্রদীপ্ত : রৌদ্রদীপ্ত
  2. info@www.newsbddailyrodrodipto.online : রৌদ্রদীপ্ত :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন

বেঁচে থাকার লড়াই /তপন কুমার তপু

  • প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

শ্রমের আগুনে পুড়ছে দেহ
পেট বোঝেনা কিছু,
শ্রমে ঘামে কত ভিজেছে শরীর,
মাথা তো হয়নি নীচু।

পুড়ছে শরীর পুড়ছে হৃদয়
যুগে যুগে বারবার,
বেঁচে থাকার লড়াই টা কি
শুধু মানুষের সংসার।

সবকিছুতে কথা শোনে শুধু
পেট শোনেনা কথা,
কতশত ক্ষত হয় এ শরীর
তবুও লাগে না ব্যথা।

পেটের আগুন নেভাতে মানুষ,
বিলায় এ জীবন,
ক্ষত বিক্ষত করেছে শরীর
তবুও ভরেনি মন।

বুভুক্ষ সব প্রাণ ও প্রাণীর
বাঁচতে হবে তাই,
যুগ যুগান্তর করছে মানুষ
জীবন বাঁচাতে লড়াই।।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট