1. dailyrodrodipto@gmail.com : রৌদ্রদীপ্ত : রৌদ্রদীপ্ত
  2. info@www.newsbddailyrodrodipto.online : রৌদ্রদীপ্ত :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন

“ঠিকানা নিরুদ্দেশ” -অরবিন্দ সরকার

  • প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ২৩৫ বার পড়া হয়েছে

শেষ ঠিকানা শ্মশান, নয়তো কবর,
কেউ যায় তাড়াতাড়ি,কেউ বা স্থাবর,
দেশের তরে মরলে, শহীদ অমর,
দলাদলি,অন্তর্ঘাত, মস্তানি জবর।

অপঘাতে অপমৃত্যু,বিষাক্ত খবর,
নারী ঘটিত কারণে, লজ্জার লহর,
মহামারী শুরু হ’লে,মানেনা শহর,
সামনাসামনি রণে, বীরত্ব বহর।

নারদ কাঠিতে ইতি, অতল বিবর,
পরকিয়ায় সতীন,মানবে না ঘর,
ভালোবাসার হরণে,ছেদ মুণ্ডু ধড়,
যমের জাবদা খাতা,তদন্ত নির্ভর।

মানুষ চাইনা হ’তে,চোর ঘুষখোর,
অকালে প্রাণ বিয়োগ,ভাগাড়ে বেঘোর।

 

অরবিন্দ সরকার
বহরমপুর,মুর্শিদাবাদ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট