1. dailyrodrodipto@gmail.com : রৌদ্রদীপ্ত : রৌদ্রদীপ্ত
  2. info@www.newsbddailyrodrodipto.online : রৌদ্রদীপ্ত :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

পোড়া মাটির দুঃখ

  • প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬
  • ৩৩৬ বার পড়া হয়েছে

পোড়া মাটির দুঃখ
কামরুন নেসা লাভলী

সবাই বলে আমি নাকি
এক পোড়া মাটির দুঃখ,
জানলো না কেউ—আমি ও
চাই একটি সুখের কক্ষ।

দক্ষিণের জানালায় থাকব চেয়ে,
শীতল এই মনটাকে দেব বিছিয়ে।
সুগন্ধি জুঁই, কামিনী, যুথির পরশ এসে
এলোমেলো করবে আমায় অবশেষে।

মনের আঙিনায় ফোটে কত শত প্রলাপ,
বন্ধুস্ব যতনে তুলে নেবে একটি গোলাপ।
কদম, কেতকী যদি থাকে অভিমানে,
ভেঙো না মন তুমি—বলি কানে কানে।

মনের অপূর্ণ ব্যথা যত নেব আজ শুষে,
নীলাকাশে হারাব দু’জন—শুধু ভালোবেসে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট